ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

জুলাই ৮, ২০২৬, ০৭:৩২ পিএম

প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ

মেঘনার ভাঙন আর জোয়ারের পানিতে দীর্ঘদিন ধরে খেলার অনুপযোগী হয়ে পড়া মেহেন্দিগঞ্জের শতবর্ষী উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠটি অবশেষে সংস্কারের মুখ দেখছে। নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের বিশেষ বরাদ্দে মাঠে গাইডওয়াল নির্মাণ ও বালু ভরাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

উত্তর উলানিয়া ইউনিয়নের ভয়াল মেঘনার কোলঘেঁষে অবস্থিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে মেঘনার জোয়ারের পানিতে মাঠটি তলিয়ে থাকত। খানাখন্দে ভরা মাঠে খেলাধুলা তো দূরের কথা, বর্ষায় জোয়ারের পানি শ্রেণীকক্ষ পর্যন্ত ঢুকে পাঠদান ব্যাহত হতো।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মাঠ সংস্কারের জন্য দ্রুত বরাদ্দ দেন।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাঠের গাইডওয়াল নির্মাণ ও বালু ভরাটের কাজ চলছে।

কাজের তদারকিতে থাকা মিরাজ খান ও আসাদুল হক চৌধুরী মিল্টন বলেন, এটি আমাদের নিজেদের শৈশবের বিদ্যালয়। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করছি। এস্টিমেটের বাইরেও আমাদের বাড়তি খরচ হচ্ছে, তবুও আমরা আনন্দিত। মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্কুলের মাঠটিকে পুনরায় খেলার উপযোগী করে তুলতে পারছি। আমরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সজল কুন্ড বলেন, ঐতিহ্যবাহী এই মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। মন্ত্রী মহোদয় আমাদের খেলার মাঠটি সুন্দর করে দেওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

বিদ্যালয়ের শিক্ষক আরাফাত হোসাইন জানান, মাঠের অব্যবস্থাপনা ও খানাখন্দের কারণে দীর্ঘদিন শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলা বন্ধ ছিল। বিষয়টি মন্ত্রী মহোদয়ের নজরে আসায় তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। মাঠটি খেলার উপযোগী হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশেও তা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, মাঠটি সংস্কারের ফলে শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, পুরো এলাকার যুবসমাজ নতুন করে খেলাধুলার সুযোগ পাবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এটি ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!