ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ কিশোরী নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৭:৪৭ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ কিশোরী নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। নিহতদের সবাই ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরী শিক্ষার্থী। 

বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

ঘটনার পর ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন এবং সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হলেও পরে উদ্ধার অভিযান চলাকালে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়ায়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) এবং উমাইসা বিবি (১৩)। এর মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা আপন দুই বোন এবং তারা ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অন্য দুইজন ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

ক্যাম্প প্রশাসন জানিয়েছে, নিহত অপর চার কিশোরীর পরিচয় শনাক্তের কাজ চলছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসনের আওতাধীন সিসিসিএম স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্ধার অভিযান বিকেল ৫টার দিকে শেষ করা হয়। বর্তমানে ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় উদ্ধার কার্যক্রম এবং পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করছে।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাদরাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিল। ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় অনেক শিক্ষার্থী নিরাপদ স্থানে চলে গেলেও পাহাড়ের একেবারে কাছের একটি কক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থী বের হতে পারেনি। আকস্মিকভাবে পাহাড়ের মাটি ধসে ওই কক্ষে পড়ে যায়। এতে অনেক শিক্ষার্থী মাটিচাপা পড়ে হতাহত হয়।

৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৌলভি ইউনুস জানান, মাদরাসার ছুটি হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। এর মধ্যেই দুর্ঘটনা ঘটে। মাটি ভরাট করে মাদরাসা ভবনটি নির্মাণ করা হয়েছিল বলেও জানান তিনি।

এর আগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ভারী বর্ষণের কারণে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে গত তিন দিনে কক্সবাজারে ভারী বৃষ্টিজনিত পাহাড়ধস ও অন্যান্য ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন।

এম জি

Link copied!