ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

জামালপুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলমান

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুলাই ৯, ২০২৬, ০৩:৪২ পিএম

জামালপুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলমান

দুই দফা দাবিতে জামালপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন জেলার শাখা ডাকঘরের কর্মচারীরা। বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

গত ৬ জুলাই থেকে শুরু হওয়া এই ডাক কর্মচারীদের ধর্মঘট বৃহস্পতিবারও স্বতঃস্ফূর্তভাবে চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

জামালপুর শহরের বকুলতলাস্থ প্রধান ডাকঘরের সামনে জেলার সব শাখার ডাকঘর কর্মচারীরা ব্যানার হাতে জড়ো হয়ে এই ধর্মঘট কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ ফারুকী আজিজ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ও সুজন মিয়া প্রমুখ।

আন্দোলনরত কর্মচারীরা তাদের অধিকার আদায়ে মূলত দুটি প্রধান দাবি উত্থাপন করেছেন। প্রথমটি হলো, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন ও ভাতা বৃদ্ধি করা এবং দ্বিতীয়টি, শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা।

এই অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচিটি যৌথভাবে আহ্বান ও পরিচালনা করছে বেশ কয়েকটি ডাক কর্মচারী সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।

আন্দোলনরত কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত স্বল্প বেতনে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তাদের বেতন মোটে ৪,১০০ টাকা, যার মধ্য থেকে আবার ৫০০ টাকা কেটে রাখা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। অথচ বিভাগীয় পর্যায়ে বেতনকাঠামো ও অন্যান্য ভাতা অনেক বেশি। সমান শ্রম দিয়েও তারা দিনের পর দিন চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

কর্মচারীরা আরও বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ ও অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!