ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ৯, ২০২৬, ০৪:২৮ পিএম

রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুড গ্রেড ক্ষতিকর উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। এই অপরাধে ‘কেক ব্রাইট’ নামের ওই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান সামনেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জেএইচআর

Link copied!