ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গাংনীতে বাড়ির দরজার সামনে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৬, ১২:৫৬ পিএম

গাংনীতে বাড়ির দরজার সামনে বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রামের সাহেবপাড়ায় একটি বাড়ির দরজার সামনে থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া বস্তুটি জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাহাদীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে তিনি গাংনীর চরগোয়ালগ্রামের সাহেবপাড়ায় তাঁর নানা ভাদু মণ্ডলের বাড়িতে বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা জাহিদুল ইসলামের টিনশেড বাড়ির দরজার সামনে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তুটি রেখে যায়। পরে বাড়ির লোকজন বস্তুটি দেখতে পেয়ে সন্দেহ হলে তারা কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন।

এসআই কামরুজ্জামান জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমাসদৃশ বস্তুটি সেখানে রেখে গেছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এম জি
 

Link copied!