ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মাদারীপুরে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা, লাখো মানুষের ঢল

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুলাই ১৩, ২০২৬, ১১:৩৫ এএম

মাদারীপুরে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা, লাখো মানুষের ঢল

সকাল থেকেই আষাঢ়ের অঝোর ধারা। বৃষ্টিস্নাত মাদারীপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও রাজপথ ছিল জনসমুদ্রে উত্তাল। আষাঢ়ের তীব্র বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা-বরিশাল মহাসড়কের দু’পাশে জড়ো হয়েছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। 

কখনও মুষলধারে, আবার কখনও টিপটিপ বৃষ্টি- প্রকৃতির এই বৈরিতাও দমাতে পারেনি অপেক্ষমাণ জনতাকে। হাতে ফুল আর ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দু’পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন আবালবৃদ্ধবনিতা।

"নেতাকে সামনাসামনি দেখতে পাওয়ার এই আনন্দের কাছে বৃষ্টি কোনো বাধাই নয়,"- এমনই উচ্ছ্বাস প্রকাশ করেন মস্তফাপুর এলাকায় দাঁড়িয়ে থাকা এক সাধারণ পথচারী।

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মাদারীপুরের সীমানায় এসে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর। মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা অতিক্রম করার সময় উপস্থিত জনতা সমস্বরে স্লোগান দিতে থাকে। এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী লাল-সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে এক অভূতপূর্ব অভ্যর্থনা জানান সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।

জনতার এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও উচ্ছ্বাস দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমানের এই দক্ষিণবঙ্গ সফরকে কেন্দ্র করে গোটা মাদারীপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মহাসড়কের মোড়ে মোড়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তোরণ, ব্যানার ও ফেস্টুন সাজিয়ে উৎসবের আমেজ তৈরি করেছেন। মাদারীপুর পার হয়ে তার বহরটি বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পরও নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এএন

Link copied!