ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৬, ১১:৩৭ এএম

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর থানাধীন ২ নম্বর মালিবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসামত মালিবাড়ী মধ্যপাড়া গ্রামে জনৈক লাল মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচার সময় মো. উজ্জল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে বিশেষ কায়দায় রাখা সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. উজ্জল মিয়া গাইবান্ধা সদর থানার কাউন্সিলর বাজার এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাদক নির্মূলে জেলা পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এএন

Link copied!