ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পোরশায় এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

জুলাই ১৩, ২০২৬, ১১:৪৬ এএম

পোরশায় এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

পোরশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী ও মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সারাইগাছি শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়েছে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।

রোববার বিকেল ৫টায় নওগাঁর পোরশা উপজেলার জিরো পয়েন্ট সারাইগাছি শহীদ মিনারের সামনে এনসিপির পোরশা উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে এই পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী পোরশার রাস্তার পাশে থরে থরে আমের বাগান দেখে চাষিদের ভূয়সী প্রশংসা করেন। পরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত সরকারের আমলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল। ভারত বাংলাদেশের ভূমি দখল করতে না পারলেও রাজনীতি, অর্থনীতি ও সমাজব্যবস্থাসহ সব জায়গা করায়ত্ত করে নিয়েছিল। এমনকি বায়তুল মোকাররমের গেটে গিয়ে মুসল্লিদের রক্তাক্ত করা হয়েছিল। এই বাংলাদেশকে যারা রক্ষা করেছিলেন, তাদের ৫৭ জন বিজিবি সেনা কর্মকর্তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। শাপলা চত্বরে যারা ইসলামের আওয়াজকে বুলন্দ করার জন্য গিয়েছিলেন, রাতের আঁধারে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে অসংখ্য আলেম-ওলামাকে শহীদ করা হয়েছিল।

বর্তমান সরকার একই পথে চলছে। নির্বাচনে আসার আগে তারা জনগণের জানমালের নিরাপত্তা, সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠন করার পর উল্টো পথে চলছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, যুব শক্তির সদস্য ফরহাদ সোহেল, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নওগাঁ জেলা আহ্বায়ক মাহফুজুর রহমান রুবেল চৌধুরী এবং পোরশা উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহিল মামুন শাহ। এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!