ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়ায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন নির্দেশনা

মাশুক এলাহী, ইবি

মাশুক এলাহী, ইবি

জুলাই ১৩, ২০২৬, ১১:২৪ এএম

বৈরী আবহাওয়ায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন নির্দেশনা

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে। চলমান দক্ষিণাঞ্চলের অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে আগামী ১৬ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়িয়েছে গুচ্ছভুক্ত ভর্তি কমিটি।

রোববার গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কোর কমিটির সভার (১২ জুলাই) সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে।

পূর্বের সিদ্ধান্ত মোতাবেক জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, এর আগে চূড়ান্ত ভর্তির সময়সীমা ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিল ভর্তি পরীক্ষা কমিটি।

এএন

Link copied!