ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মুহুরী নদীর পানি উপচে লোকালয়ে, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ১০:১২ এএম

মুহুরী নদীর পানি উপচে লোকালয়ে, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি হঠাৎ বাড়তে শুরু করেছে। নদীর পানি উপচে ইতিমধ্যে লোকালয়ে প্রবেশ করায় তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার রাত থেকেই ফুলগাজী উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণ মনিপুর অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে। উজানে ভারী বৃষ্টি হলে যেকোনো সময় নদীর পানি বিপৎসীমা পার হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা এলেই এই নদীর বাঁধ ভাঙা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই এবারও পানি বাড়ায় আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। উপজেলার উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা রিয়াদ বলেন, পানি যেভাবে বাড়ছে, তাতে ঘরের ভেতর কখন ঢল ঢুকে পড়ে সেই চিন্তায় আছি।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে নদীর পানি দ্রুত বাড়ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Link copied!