ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ভুয়া কবিরাজ রিপন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ১১:২০ এএম

চুয়াডাঙ্গায় ভুয়া কবিরাজ রিপন আটক, ৫০ হাজার টাকা জরিমানা

কবিরাজির নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অপচিকিৎসা দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় মো. রিপন হোসেন নামে এক ভুয়া কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি জোয়ার্দারপাড়ায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র এই অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত রিপন হোসেন দীর্ঘদিন ধরে কবিরাজি পেশার আড়ালে সাধারণ মানুষকে তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকসহ নানাবিধ ক্ষতিকর অপচিকিৎসা দিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মানুষের আসল কঙ্কাল নিয়ে তান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, রিপন কবিরাজ মূলত তরুণ ও যুবকদের নানা প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। কিশোরী মেয়েদের বান মেরে বশ করা কিংবা অন্যের স্ত্রীকে বাড়ি থেকে বের করে আনার মতো জঘন্য কাজের প্রলোভনও দিতেন তিনি।

অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ভুয়া কবিরাজ রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে তাঁর আস্তানা থেকে কবিরাজি বই, ভেষজ উপাদান, কথিত ক্ষতিকর ওষুধ এবং মানুষের কঙ্কালের অংশসহ নানা আপত্তিকর সরঞ্জাম জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আওলিয়ার রহমান এবং জেলা পুলিশের একটি দলের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। ভবিষ্যতে এ ধরণের প্রতারণা করবেন না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান ওই ভুয়া কবিরাজ।

জেএইচআর

Link copied!