ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ? সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১১:৫৩ পিএম

বিশ্বকাপ জিতবে কোন দেশ? সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

উত্তর আমেরিকায় চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াই এখন শেষের দিকে। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ম্যাচগুলো শুরুর আগে বিশ্বখ্যাত পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা’ (Opta) তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে। নতুন এই হিসাব অনুযায়ী, ট্রফি জয়ের দৌড়ে এখনো সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স, তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনাও আগের চেয়ে বেশ বেড়েছে।

এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সূচিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। পরের দিন শুক্রবার মাঠে নামবে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে নকআউট পর্বের শেষ ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছে নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

বিশ্বকাপের মহোৎসব শুরুর আগে অপটার পূর্বাভাসে শিরোপার প্রধান দাবিদার ধরা হয়েছিল স্পেনকে। সেই তালিকায় দ্বিতীয় স্থানে ফ্রান্স এবং তৃতীয় স্থানে ছিল ইংল্যান্ড। তখন আর্জেন্টিনার অবস্থান ছিল চতুর্থ। তবে টুর্নামেন্টের বর্তমান পরিস্থিতি ও দলগুলোর পারফরম্যান্স বিশ্লেষণ করে সুপার কম্পিউটার তাদের পূর্বাভাস নতুন করে সাজিয়েছে।

সবশেষ গাণিতিক হিসাব অনুযায়ী, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সই এখন শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩.৯ শতাংশ, ফাইনালে খেলার সম্ভাবনা ৪৪.৩ শতাংশ এবং ট্রফি জেতার সম্ভাবনা ২৭.৩ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৭ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৩ শতাংশ।

এদিকে গ্রুপ পর্বে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে চমক দেখিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অপটার বিশ্লেষণে আলবিসেলেস্তেদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.১ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৭.৩ শতাংশ।

চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সেমিফাইনালের সম্ভাবনা ৬২.৪ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ১৬.৫ শতাংশ। বাকি চার দল-নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামের ট্রফি জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশ কম বলে মনে করছে অপটার সুপার কম্পিউটার।

অপটা সুপার কম্পিউটারের দৃষ্টিতে শিরোপা জয়ের সম্ভাবনা: ফ্রান্স – ২৭.৩% স্পেন – ২১.৩% আর্জেন্টিনা – ১৭.৩% ইংল্যান্ড – ১৬.৫% নরওয়ে – ৬.৬% সুইজারল্যান্ড – ৩.৮% মরক্কো – ৩.৭% বেলজিয়াম – ৩.৬%

জেএইচআর

Link copied!