ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১১:৩৭ এএম

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

দেশের সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই কমিটির প্রধান বা সভাপতি করা হয়েছে। এই বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের জন্য বিভিন্ন সুপারিশ তৈরি করবে।

সোমবার রাতে জাতীয় সংসদে এই কমিটি গঠনের প্রস্তাব পাস হয়। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে তোলেন।

সংসদ সূত্রে জানা গেছে, এই বিশেষ কমিটি মূলত ১৭ সদস্যের হওয়ার কথা ছিল। এর মধ্যে ৫ জন সদস্যের নাম দেওয়ার জন্য বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছিল। তবে বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে থাকার জন্য কারও নাম দেওয়া হয়নি। ফলে বিরোধী দলের আসনগুলো ফাঁকা রেখেই আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন- চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক।

এছাড়া শরিক দলগুলোর মধ্য থেকে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

জেএইচআর

Link copied!