ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে নান্দাইল হাসপাতাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে নান্দাইল হাসপাতাল

ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

জানা গেছে, নান্দাইলের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী একটি ডিও (DO) লেটার প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত তদারকি চালিয়ে যান। তাঁর এই বিশেষ উদ্যোগের প্রেক্ষিতেই শয্যা সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা আরও আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা পাবেন।

বিশেষ করে জটিল রোগীদের ক্ষেত্রে জেলা শহরে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবাপ্রাপ্তি সহজতর হবে। ইতিমধ্যে হাসপাতালের নিরাপত্তায় আটজন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।

এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্থানীয় বাসিন্দারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, জননেতা ইয়াসের খান চৌধুরী সবসময় নান্দাইলের উন্নয়ন নিয়ে ভাবেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি কতটা আন্তরিক, তা এই অর্জনের মাধ্যমে প্রমাণিত হলো। এর ফলে নান্দাইলের স্বাস্থ্যসেবার চিত্র চিরতরে বদলে যাবে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা জানান, মন্ত্রী মহোদয়ের অনবদ্য প্রচেষ্টার কারণেই জনগণের এই বড় প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীকে সাধুবাদ জানান।

জেএইচআর

Link copied!