ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাই-বোন

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

জুলাই ১৫, ২০২৬, ০২:২৩ পিএম

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাই-বোন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যমজ তিন ভাই-বোন। একসঙ্গে দুই ভাই ও এক বোনের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)। তারা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম এবং ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান।

তিন ভাই-বোন বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

শিক্ষার্থীদের মা আর্জিনা আক্তার বলেন, ‘তিন সন্তানই ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তাদের এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তাদের বাবা বিদেশে থাকলেও নিয়মিত পড়াশোনার খোঁজখবর নিতেন এবং সন্তানদের উৎসাহ দিতেন। আমি চাই, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করুক। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।’

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে এবার চারজন ট্যালেন্টপুল এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে যমজ তিন ভাই-বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। তারা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।’

তিনি আরও বলেন, উপজেলার বৃত্তির ফলাফলে বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা বিদ্যালয়ের জন্যও বড় অর্জন।

একসঙ্গে তিন যমজ ভাই-বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের এই বিরল সাফল্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় সাফল্য অর্জন করবে।

এএন

Link copied!