ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

চৌগাছায় ড্রাগন বাগান থেকে ৯ ফুট গাঁজার গাছ জব্দ, কৃষক গ্রেপ্তার

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জুলাই ১৫, ২০২৬, ০২:০৯ পিএম

চৌগাছায় ড্রাগন বাগান থেকে ৯ ফুট গাঁজার গাছ জব্দ, কৃষক গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলার একটি ড্রাগন বাগানে গাঁজার গাছ চাষের অভিযোগে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাগান থেকে প্রায় ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে চৌগাছা থানার এসআই (নি.) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নান্নু মিয়া (৫০) নামে এক ব্যক্তির ভোগদখলীয় ড্রাগন বাগানের পূর্ব পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নান্নু মিয়া গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্দ করা গাঁজার গাছটির উচ্চতা প্রায় ৯ ফুট। কাণ্ড ও ডালপালাসহ কাঁচা অবস্থায় গাছটির ওজন প্রায় ২ কেজি ৬০০ গ্রাম। পরে রাত ১০টার দিকে জব্দতালিকার মাধ্যমে গাছটি আলামত হিসেবে জব্দ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনেই গাছটি উদ্ধার করা হয়। পরে নান্নু মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে চৌগাছা থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানায়, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এএন

Link copied!