ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬
লিওনেল স্কালোনি

বাংলাদেশি সমর্থকদের আজ জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০১:৩৬ পিএম

বাংলাদেশি সমর্থকদের আজ জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ লড়াই ঘিরে বাংলাদেশের কোটি কোটি সমর্থকও চোখ রাখবেন লিওনেল মেসিদের দিকে। বিশ্বকাপ এলেই বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনা নতুন মাত্রা পায়, যা এখন বিশ্ব ফুটবল অঙ্গনেও পরিচিত একটি বিষয়।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের এই অকৃত্রিম ভালোবাসা নিয়ে এবার কথা বলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের আজ জয় উপহার দিতে চায় আর্জেন্টিনা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের বিস্মিত করে। পৃথিবীর এত দূরে থেকেও তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, সেটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরে অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে সমর্থন করতে দেখা আমাদের জন্য দারুণ অনুভূতির। এজন্য আমি বাংলাদেশের সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি বুধবার এমন একটি ফল উপহার দিতে পারব, যা বাংলাদেশের সমর্থকদের আনন্দ দেবে। সেটাই আমাদের লক্ষ্য।’

বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল জনপ্রিয়তা নিয়ে এর আগেও দলের একাধিক ফুটবলার মন্তব্য করেছেন। বিশেষ করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে দেশটির সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন।

গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে জয়ের পর মার্তিনেস বলেছিলেন, ‘বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। বাংলাদেশকে আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে আমি নিজের চোখে সেটা দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই সময়ে স্কালোনির এমন মন্তব্য বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আলবিসেলেস্তেদের জয়ই এখন তাদের একমাত্র প্রত্যাশা।

এএন

Link copied!