ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শিক্ষা, স্বাস্থ্য ও জাতীয় দিবসের প্রস্তুতিতে জেলা প্রশাসনের তৎপরতা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ১৫, ২০২৬, ০১:৪৭ পিএম

শিক্ষা, স্বাস্থ্য ও জাতীয় দিবসের প্রস্তুতিতে জেলা প্রশাসনের তৎপরতা

মাগুরায় এক দিনের ব্যবধানে চারটি গুরুত্বপূর্ণ সভা ও অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন স্থানে আয়োজিত এসব সভা ও অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং জাতীয় দিবস উদযাপন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।

দিনের শুরুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। এ সময় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ, দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেন।

এরপর সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি নীতিমালার যথাযথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

দুপুরে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিকেলে মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের জন্য আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজিত এসব সভা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খাঁন কিজিলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রশাসনের কর্মকর্তারা জানান, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উদযাপন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতকরণ, অনগ্রসর জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মঙ্গলবারের এসব সভা ও অনুষ্ঠান সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ।

এএন

Link copied!