ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০২:০৪ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত

গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে একটি বসতবাড়িতে ইসরায়েলি হেলিকপ্টারের হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী একটি শিশুও রয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ভোরে বাড়িটিকে লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, নিহতরা হলেন ৩৩ বছর বয়সী ওমর সামি আহমাদ আবু কাসিম, তার স্ত্রী আসমা গাজি আবু কাসিম, তাদের ছয় বছর বয়সী কন্যা হাবিবা ওমর সামি আবু কাসিম এবং পরিবারের আরও একজন সদস্য।

অন্যদিকে, স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এম জি
 

Link copied!