ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৩:৫৫ পিএম

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সুমন সরদার (৩০) নামে এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত সুমন সরদার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সুমন সরদার আর্জেন্টিনার ফুটবল দলের অন্ধ ভক্ত ছিলেন। গত রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি। খেলা দেখার পাশাপাশি সেখানে নৈশভোজেরও আয়োজন ছিল।

খেলা শেষ হতে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেরি হওয়ায় গভীর রাতে সুমন বাড়ি ফেরেন। এতে তাঁর স্ত্রী জেনি খাতুন ক্ষুব্ধ হন এবং তাঁদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে ঝগড়া শেষে স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন সুমন।

আজ সোমবার সকালে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুমন আর্জেন্টিনার ফুটবল দলের কড়া সমর্থক ছিলেন। তবে খেলা দেখে দেরি করে ফেরায় পারিবারিক কলহের জেরে নাকি অন্য কোনো কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেএইচআর

Link copied!