ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬, ০৭:৫২ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান এবং অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৬ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সরকারি প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে মোট ৩৬ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ‘এ’ গ্রেডে ২ জন, ‘বি’ গ্রেডে ৩ জন এবং সাধারণ গ্রেডে ৮ জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা পুরস্কৃত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংধনী পরিচালক মোহাম্মদ সাইদুল হোসেন, অনন্তপুর মেধাবিকাশের পরিচালক মো. জাহিদুল ইসলাম জব্বার, উন্মেষের পরিচালক মো. নুরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. আব্দুল খালেক, মোছা. কাওসারা বেগম এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ রুমা খাতুন, ববিতা খাতুন, নমিতা রানী, মিতা খাতুন, মাসুদ রানা, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এম জি