ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

পটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের সহযোগিতায় পটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জিরি জনকল্যাণ সংঘ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জিরি ফকিরা মসজিদসংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জিরি জনকল্যাণ সংঘের সভাপতি মো. নাসির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল সিকদার সুমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টের বর্তমান সদস্যসচিব আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. রাশেদুল আলম রাশেল, সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক মো. সাকেদুল হক শাকিল, সহক্রীড়া সম্পাদক এম. এ. আজিজ, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক মো. আরমান সিকদার, দপ্তর সম্পাদক মো. এয়াকুব এবং সদস্য মো. আজিজুল হক, জাকির হোসেন, মো. আলমগীর, মহিউদ্দিন রাসেল, জাকারিয়া সিকদার, মো. তানভীর, মো. রুবেল, মো. তাজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ জন্য প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করা হয়।

এম জি

Link copied!