ফেনী প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬, ০৭:৪৯ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ফেনী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফেনী শহরের এম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে অনুষ্ঠিত জেলা সম্মেলনে সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আগের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত ফেনী জেলা কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ মাওলানা একরামুল হক ভূঁইয়া।
সম্মেলনে নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল করিম আকরাম ও কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এম জি