ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মহম্মদপুরে জুয়া বিরোধী অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুলাই ২৩, ২০২৬, ০৭:৫৮ পিএম

মহম্মদপুরে জুয়া বিরোধী অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর উপজেলায় জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি টাচ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মহম্মদপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাগুরা জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম এর তত্ত্বাবধানে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদের নেতৃত্বে জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-মহম্মদপুর উপজেলার কলমধরী গ্রামের মো. ফিরোজ মোল্যা (৩২) ও জাঙ্গালিয়া গ্রামের মো. আইয়ুব মুসল্লী (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর কঠোর বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছে। জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এম জি

Link copied!