ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৮:৪০ পিএম

সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। আগামীকাল শুক্রবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান স্পিকার। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতির পদ নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে তাকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই স্পিকারের ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি শুক্রবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

স্পিকারের দ্রুত দেশে ফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গতকাল থেকে বিভিন্ন আলোচনা ও গুঞ্জন শোনা যাচ্ছে। এ কারণেই হয়তো তার সফর সংক্ষিপ্ত করা হয়েছে। আগামীকাল এ বিষয়ে বিষয়টি আরও পরিষ্কার হতে পারে।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হতে পারে।

এম জি

Link copied!