ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৮:১০ পিএম

সরিষাবাড়ীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং স্বাভাবিক জীবনযাত্রা সহজ করতে জামালপুরের সরিষাবাড়ীতে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের ‘বিশেষ শিক্ষাগত চাহিদা ও প্রতিবন্ধিতা’ কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের সহায়ক (অ্যাসিস্টিভ) উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।

বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ, স্বাবলম্বী ও কার্যকর করতে অ্যাসিস্টিভ ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব সহায়ক উপকরণ তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!