ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

জুলাই ২৬, ২০২৬, ০৯:১৭ পিএম

ফরিদগঞ্জে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সারাদেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে এবং পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারের সার্বিক পরিচালনায় একটি চৌকস দল এ অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোয়াডার বাজারসংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের (বশির দিঘীরপাড়) বাবির মো. হানিফ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কামরুল দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত ও বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে ইয়াবা এনে ফরিদগঞ্জ ও এর আশপাশের এলাকায় উঠতি বয়সী তরুণ ও যুবসমাজের কাছে বিক্রি করে আসছিলেন।

এর আগেও তাকে প্রাণঘাতী ইয়াবাসহ একাধিকবার গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও পুরোদমে এই অবৈধ মাদক কারবারে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সোমবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এএন

Link copied!