ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

১২০ বছর পূর্তিতে উৎসবমুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৮:২০ পিএম

১২০ বছর পূর্তিতে উৎসবমুখর বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং শিক্ষা উন্নয়নমূলক নানা উদ্যোগের উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহীর পুঠিয়ার ঐতিহ্যবাহী বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বানেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের সামনে দিয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল। এ সময় তাঁকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শহীদ মেহেরিন চৌধুরী অডিটোরিয়াম, ইংরেজি ভাষা ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, জলবায়ু ক্লাব এবং শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। তিনি ভবিষ্যতের বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু জাফর আলী, সহকারী অধ্যাপক মো. সোহেল আহমেদ, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক দুলাল এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হযরত আলী সরকার।

বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহাবুর সরকার (জনি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ ১২০ বছরের পথচলায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন চালু হওয়া ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, বিজ্ঞানমনস্কতা, বিতর্কচর্চা, জলবায়ু সচেতনতা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

১২০ বছরের ঐতিহ্যকে ধারণ করে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়।

এম জি

Link copied!