ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আটঘরিয়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শন ও বৃক্ষরোপণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৬, ০৮:১৫ পিএম

আটঘরিয়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শন ও বৃক্ষরোপণ

পাবনার আটঘরিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দাপ্তরিক কাজের স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং চারাটিতে পানি দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে সেবাগ্রহীতাদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এম জি

Link copied!