ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৮:১১ পিএম

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ জমা দেওয়া হয়েছে। পৃথক দুটি সংগঠনের পক্ষ থেকে রোববার এ অভিযোগ দাখিল করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে সংঘটিত হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের ভূমিকা ছিল। একই সঙ্গে ২০২৪ সালের জাতীয় নির্বাচন এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের সঙ্গে তার কোনো আইনি দায় রয়েছে কি না, সেটিও তদন্তের আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রসংলাপ ফোরাম অভিযোগে চিফ প্রসিকিউটরের কার্যালয়ের কাছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

একই দিনে বাংলাদেশ আজাদ পার্টিও (বিএপি) জুলাই গণঅভ্যুত্থানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দাখিল করে। দলটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হলেও দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তার ভাষ্য অনুযায়ী, তিনি পুরো সময় নীরব ছিলেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রোববার তার কার্যালয়ে দুটি অভিযোগ জমা পড়েছে। এর একটি বাংলাদেশ আজাদ পার্টির এবং অন্যটি রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে দাখিল করা হয়েছে। তবে তিনি জানান, অভিযোগ দুটি এখনো আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হয়নি।

এএন
 

Link copied!