ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

উখিয়ার এনজিও সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৬:২৩ পিএম

উখিয়ার এনজিও সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এনজিও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনজিওগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জি. এম. মুক্তাদির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার রুমী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ।

সভায় উখিয়ায় কর্মরত দেশি-বিদেশি প্রায় ৬৫টি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজেদের চলমান উন্নয়ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সরকারের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পিতভাবে কাজ করলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উখিয়ার পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে এনজিওগুলোর কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। তবে অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

তিনি উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এনজিও প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

এম জি

Link copied!