ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

উলিপুর পৌরসভায় বর্জ্য ও পলিথিন ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৬:১৮ পিএম

উলিপুর পৌরসভায় বর্জ্য ও পলিথিন ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে পৌরসভার বর্জ্য ও পলিথিন ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উলিপুর পৌরসভার সম্মেলন কক্ষে ‘উলিপুর পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা’ শীর্ষক এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

নারী অ্যাসোসিয়েট ফর সারভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর বাস্তবায়নে, ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম।

এ সময় বক্তব্য দেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ রায়, কার্য সহকারী গোলাম মোস্তফা, হিসাব সহকারী রোস্তম প্রামাণিক, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল ফয়সাল রানু, প্রান্তিক এগ্রোর স্বত্বাধিকারী মারুফ আহমেদ, নারী নেত্রী হাজেরা বেগম লাকী ও বিপ্লব প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা ও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!