ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চৌগাছায় পুলিশের অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

জুলাই ২৭, ২০২৬, ০৬:২৭ পিএম

চৌগাছায় পুলিশের অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৮ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দের পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চৌগাছা থানার আওতাধীন বর্ণি গ্রামের মাঝেরপাড়া থেকে রাজাপুরগামী ইটের সলিং সড়কে মিহিরের পাটক্ষেতের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

চৌগাছা থানা সূত্রে জানা যায়, থানার এএসআই (নিরস্ত্র) মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নয়ন বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেন। তিনি উপজেলার বর্ণি (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম বিমল বিশ্বাস।

পুলিশ জানায়, অভিযানের সময় নয়ন বিশ্বাসের কাছ থেকে ৬৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নয়ন বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এম জি

Link copied!