ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জুলাই ২৭, ২০২৬, ০৬:৩৫ পিএম

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি’ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

সভায় জেলার সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যালোচনা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া, সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত ও সুষ্ঠু বণ্টন এবং জরুরি সেবা কার্যক্রমের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার জন্য সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সহযোগিতার কোনো বিকল্প নেই।” তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আওতাধীন সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সভায় উপস্থিত সদস্যরা জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, তথ্য আদান-প্রদান ব্যবস্থা সচল রাখা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক ও প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এম জি

Link copied!