ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

জুলাই ২৯, ২০২৬, ১২:০২ এএম

নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে বাড়ির পুকুর পাড়ের একটি আমগাছ থেকে মো. আল-আমিন মিয়া (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এই ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত আল-আমিন উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মহত উল্ল্যার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়ির পুকুর পাড়ে একটি আমগাছের সঙ্গে আল-আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক অভাব-অনটনের কারণে আল-আমিন মানসিক চাপে ছিলেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জেএইচআর

Link copied!