ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দেশের নতুন সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ১২:০৫ এএম

দেশের নতুন সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার

দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।

প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং দ্রুত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সই করা এক দাপ্তরিক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

সচিবালয়ের এই ব্রিফিংয়ে দেশের আরও কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্তের তথ্য জানানো হয়। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে, যা আগে ছিল ১৮ থেকে ২০ কোটি টাকা। একই সাথে সংস্থাটির দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে।

প্রশাসনিক রদবদলের অংশে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তাঁর এই নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলো; বর্তমানে কেবল ঠাকুরগাঁও জেলা বাকি রয়েছে।

জেএইচআর

Link copied!