ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৩:৪৪ পিএম

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম দক্ষিণ জোন, চট্টগ্রাম উত্তর জোন ও আগ্রাবাদ কর্পোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নেভি কনভেনশন সেন্টার চট্টগ্রামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আকিজ উদ্দীন ও মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান।

চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোহা. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। 

ধন্যবাদ জ্ঞাপন করেন আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান আবদুল নাসের। সম্মেলনে প্রধান কার্যালয়ের নির্বাহী, আগ্রাবাদ কর্পোরেট শাখাসহ দুই জোনের অধীন শাখাগুলোর প্রধান, উপ-শাখা ইনচার্জ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!