ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বারী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৭:০৮ পিএম

পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান জয়নুল বারী

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।

আজ বুধবার (৪সেপ্টেম্বর) তিনি দৈনিক আামর সংবাদকে এ তথ্য জানান।

জয়নুল বারী দৈনিক আমার সংবাদকে বলেন, আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকালের মধ্যেই পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়ে দেব। কেন পদত্যাগ করবেন জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এখানে কমফোর্ট ফিল করছিনা, চরম অনিশ্চয়তায় ভুগছি! কিসের অনিশ্চয়তা জানতে চাওয়া হলে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হচ্ছে।

মোহাম্মদ জয়নুল বারী আইডিআরএর চেয়ারম্যান পদে ২০২২ সালের ১৫ জুন নিয়োগ পান। তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব ছিলেন, তাঁকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদত্যাগ করছেন, তার ধারাবাহিকতায় এবার আইডিআরএর চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন অনেকে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আডিআরএ)তে যোগ দেওয়ার আগে জয়নুল বারী পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

আরএস

Link copied!