ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভিযানের খবরে পালালেন ডিম ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৯, ২০২৪, ০৬:৫৫ পিএম

অভিযানের খবরে পালালেন ডিম ব্যবসায়ীরা

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ডিম ও ব্রয়লার মুরগির বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে আগেই সটকে পড়েন ব্যবসায়ীরা।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাজার মনিটরিংয়ের  টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় খুচরা দোকানদারদের অনেকে ডিম লুকিয়ে ফেলেন। তাদের কাছে ডিম নেই বলে দাবি করেন।  

তবে ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজি প্রতি বেশি মূল্যে মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রুহুল ট্রেডার্সকে পাঁচ হাজার ও কাওসার ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে প্রত্যেক ব্যবসায়ীকে বেশি মূল্যে বিক্রি না করা ও মূল্য তালিকা সংরক্ষণ করার জন্যে মিটিং ডেকে সবাইকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর গুরুত্বপূর্ণ ধারা সম্বলিত সাইনবোর্ড বাজার কমিটি ৭ দিনের মধ্যে টানাবে যাতে ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণ সচেতন হয়। টাস্কফোর্সের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময়  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত) রফিকুল ইসলাম, ক্যাবের তথ্য কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফারহান আতেফ, মো. সালাউদ্দিনন, আব্দুল জব্বার মন্ডল, ঢাকা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!