ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৪, ১১:১১ এএম

ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে আমদানি করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে চালগুলো আমদানি করা হয়। চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

জানা গেছে, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে চালগুলো আমদানি করেছেন চট্রগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক সামসুল আলম।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বন্দরটি দিয়ে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকলেও, এর পাশাপাশি আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন পণ্য ও মালামাল আমদানি-রফতানি কার্যক্রম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে।

পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান বলেন, রোববার দুপুরে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে চট্রগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিং এর আমদানিকারক ও মালিক সামসুল আলম। এর পর চালগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে রোববার পণ্যবাহী ট্রাক গাড়ির স্বল্পতা থাকায় আমদানি করা ১০০ মেট্রিক টন আতপ চালের মধ্যে রোববার ৭০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকি ৩০ মেট্রিক টন চাল আজ আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হবে।

বন্দর সূত্রে আরও জানা গেছে, এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

বিআরইউ

Link copied!