ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৪:২৫ পিএম

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল

সার কারখানায় ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)।

নতুন এই দাম কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকে। যা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০০ এর ধারা ৩৪(৬) অনুযায়ী সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণের জন্য বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ১০-২০ আগস্ট কমিশনে প্রস্তাব দাখিল করে। 

এসব প্রস্তাবগুলোর ওপর গত ৬ অক্টোবর কমিশন প্রস্তাবকারী লাইসেন্সীরা এবং আগ্রহী পক্ষের উপস্থিতিতে গণশুনানি গ্রহণ করে। প্রস্তাবকারী এবং আগ্রহী পক্ষদের গত ১৩ অক্টোবর পর্যন্ত গণশুনানি পরবর্তী লিখিত মতামত দেয়ার সুযোগ দেয়া হয়। বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে কমিশন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।

পেট্রোবাংলার এলএনজি আমদানি ব্যয় মেটাতে ২০২৫-২৬ অর্থবছরে (ক) সরকার প্রদেয় ভর্তুকি ৬ হাজার কোটি টাকা এবং (খ) জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে প্রদত্ত ১ হাজার ৭৫ কোটি টাকা প্রদান গণ্যে সার শ্রেণিতে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্যহার প্রতি ঘনমিটার ২৯.২৫ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!