ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে কমল ২ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২৬, ১১:৫৪ পিএম

দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে কমল ২ টাকা

দেশের বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। 

রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে। শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা, পেট্রলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসেও জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছিল।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই অনুযায়ী প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। গত বছরের ২৯ ফেব্রুয়ারি স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল। 

নির্দেশিকায় বলা হয়, অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হওয়ায় বাস্তবতার নিরিখে ডিজেলের চেয়ে এগুলোর দাম সবসময় বেশি রাখা হয়।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নির্ধারণেও শুনানি করেছে সংস্থাটি। শিগগির এর নতুন দাম ঘোষণা করা হতে পারে। তবে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ইএইচ

Link copied!