ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সবজির বাজার স্থিতিশীল, মাছ-মাংসের দাম চড়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৩:২৯ পিএম

সবজির বাজার স্থিতিশীল, মাছ-মাংসের দাম চড়া

রাজধানীতে বাজারভেদে কিছুটা দরদামের পার্থক্য থাকলেও সবজির বাজার গত সপ্তাহের মতোই মোটামুটি স্থিতিশীল রয়েছে। 

শুক্রবার (১৯ জুন) মালিবাগ রেলগেট কাঁচাবাজার ও শান্তিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

গত সপ্তাহের মতো এবারও কাঁচা মরিচ কেজিপ্রতি ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। বেগুনের দাম বাজারভেদে ভিন্নতা থাকলেও মান অনুযায়ী গোল বেগুন ৭০ থেকে ১০০ টাকা এবং লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, মান ও সরবরাহের ওপর ভিত্তি করে দামে কিছুটা তারতম্য রয়েছে।

শসার দাম৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। টমেটো ১০০ থেকে ১২০ টাকার মধ্যে থাকলেও কোথাও কোথাও ১৬০ টাকা পর্যন্ত দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পটল ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিচিঙ্গা ও ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

লাউ, চাল কুমড়া ও জালি কুমড়ার দামে বাজারভেদে পার্থক্য রয়েছে। লাউ ৫০ থেকে ৭০ টাকা, জালি কুমড়া ৪০ থেকে ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ও কাঁচা কলার দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা এবং কাঁচা কলা হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ ও শান্তিবাগ বাজারে অন্যান্য সবজির মধ্যে করলা ও উচ্ছে ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকের মধ্যে লালশাক ১৫ টাকা, পুঁইশাক ও লাউশাক ৩০ টাকা এবং কচুশাক ও কলমিশাক ১০ টাকা আঁটি দরে পাওয়া যাচ্ছে। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।

নিত্যপণ্যের বিস্তৃত বাজারে সবজির তুলনায় মাছ, মাংস ও অন্যান্য পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে। গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১,১০০ থেকে ১,২০০ টাকা এবং বকরির মাংস ১,০৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ টাকা, লেয়ার ও সোনালি মুরগি ৩৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

মাছের বাজারে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ৩ হাজার টাকা, মাঝারি ইলিশ ১,৫০০ থেকে ১,৭০০ টাকা এবং ছোট ইলিশ ৯০০ থেকে ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই ও কাতল ৩৫০ থেকে ৪৫০ টাকা, বোয়াল ৭০০ টাকা, পোয়া ৫০০ টাকা এবং কাচকি মাছ ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মসলার বাজারেও দাম স্থিতিশীল থাকলেও চাহিদাভেদে কিছু পার্থক্য দেখা গেছে। দেশি রসুন ১০০ টাকা, আমদানি করা রসুন ১৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা এবং আদা ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুদি দোকানে স্বর্ণা চাল ৫০ থেকে ৫৫ টাকা, মিনিকেট ও অন্যান্য চাল ৮৫ টাকা, বিআর-২৮ ও পাইজাম চাল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মসুর ডাল ১০০ থেকে ১৬০ টাকা এবং ছোলা ডাল ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

বাজার ঘুরে ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় ক্রমাগত বাড়ছে। বিশেষ করে মাছ, মাংস ও সবজির উচ্চমূল্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে রয়েছে।

এম জি
 

Link copied!