ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৯ম বর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২২, ০৬:৩২ পিএম

৯ম বর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা এই মূলমন্ত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) সফলতার ৯ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

রোববার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এবং কোষাধক্ষ্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এসময় উপচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের বলিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশজুড়ে ইতিবাচকভাবে তুলে ধরছেন। সামনে সংগঠনটির হাত ধরে দৃঢ় ও অনুসন্ধানী সাংবাদিকতা আরো বাড়বে বলে আশা করছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক, বর্তমান সভাপতি মোস্তাকিম ফারুকি, সাধারণ সম্পাদক আরমান হাসান, সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ সহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সকলেই জবি প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার অনুরোধ করেন।

পরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে এসে ভাষা শহীদ রফিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শুভ শুভ, শুভদিন জবি প্রেসক্লাবের জন্মদিন’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। র‍্যালি শেষে উৎসব মুখর পরিবেশে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর সকলের মধ্য কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

কেএস 

Link copied!