ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মমিনুল-সজিব-মকিবুল

বাঙলা কলেজ প্রতিনিধি

বাঙলা কলেজ প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৩, ০৭:০১ পিএম

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মমিনুল-সজিব-মকিবুল

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৩-২৪ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। 

এতে রাইজিংবিডি ডটকম-এর মো. মমিনুল হক খান সভাপতি, দৈনিক মানবকণ্ঠের সাজিদুর রহমান সজিব সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পূর্বপশ্চিম-বিডি-এর মকিবুল মিয়া নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে বাকসাস’র প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র সদস্য আমানুর রহমান রনি নতুন এ কমিটি অনুমোদন করেন। 

বিকল্প প্রার্থী না থাকায় ৯ পদের বিপরীতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটি গঠনে নির্বাচন কমিশনার ছিলেন বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম মনি। 

কমিটি অনুমোদনে সুপারিশ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল। নতুন কার্যকরী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন- সহ সভাপতি শাওন হোসাইন (দৈনিক সকালের সময়) এবং অর্থ ও দপ্তর সম্পাদক বেলাল শেখ (সকালের সময়)।

এমএইচআর

Link copied!