ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৯ শিক্ষার্থী বৃত্তি প্রদান

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৭:৪৪ পিএম

ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৯ শিক্ষার্থী বৃত্তি প্রদান

স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।

এছাড়াও একই বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ১ জন ছাত্রী এবং ১ জন ছাত্র ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ও  রায়হানা হোসেন ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল রোববার উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এ সময়  কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন ও সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ইএইচ

Link copied!