ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার বিষয়ক কর্মশালা

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ০৩:৪৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার বিষয়ক কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শুরু হয়েছে ২ দিনব্যাপী ‘দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমান।

উল্লেখ্য, ২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৯০ জন কর্মচারী ‘দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার’ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন।

ইএইচ

Link copied!