ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাবিতে ডুসাফের নেতৃত্বে সাজিন-তুহিন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৮:৫৪ পিএম

ঢাবিতে ডুসাফের নেতৃত্বে সাজিন-তুহিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফেনীর (ডুসাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী চৌধুরী তাবাসসুম জাহান সাজিন (সাজিন চৌধুরী) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ তুহিন।

বুধবার সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে সদ্য সাবেক সভাপতি লোকমান হোসেন তানান ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ (বাবু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

নবঘোষিত এ কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ঘোষিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবিদ রহমান ও ইফাজ আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবির হাসান মোহাম্মাদ ফাহিম ও অপূর্ব দাস।

এছাড়া মোহাম্মাদ আমির উদ্দিন ভুইয়া মাহি ও অপরাজিতা বণিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।

ইএইচ

Link copied!