ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইবির খালেদা জিয়া হলে আকস্মিক শর্টসার্কিট

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জুলাই ৮, ২০২৪, ১১:১৫ এএম

ইবির খালেদা জিয়া হলে আকস্মিক শর্টসার্কিট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে আকস্মিকভাবে শর্টসার্কিটের ঘটনা ঘটেছে। হলের পুরাতন ব্লকের সার্কিট বোর্ড থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং বোর্ডটি ক্ষতিগ্রস্ত হয়।

এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরে হলে থাকা ছাত্রীদের মাঝে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এই শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে হলের পুরাতন ব্লকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর আগে গতকাল রাতেও শর্টসার্কিট হওয়ায় দীর্ঘক্ষণ হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

এ বিষয়ে হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, কালকে রাতেও শর্ট সার্কিট হয়েছিলো কিন্তু আগুন বড় হয়নি তেমন। সকাল ৬টার ৫০ মিনিটের দিকে আবার শর্ট সার্কিট হলে ট্রান্সমিটার জ্বলে যায় এবং আগুনও বড় করে ছড়ায়। তারপর আধাঘণ্টা পর হল কর্তৃপক্ষ আসে।

তিনি আরও বলেন, হলে প্রায় ৭০০ শিক্ষার্থী থাকে কিন্তু হলে অগ্নিনির্বাপক যন্ত্র নেই। আমরা বিষয়টি নিয়ে আতঙ্কিত।

যোগাযোগ করলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী একেএম শরীফ উদ্দিন বলেন, আসলে এটা অনেক পুরানো হল তো, তখন আসলে অগ্নিনির্বাপক যন্ত্রের কথা সেভাবে চিন্তা করা হয়নি। বর্তমানে যে নতুন বিল্ডিংগুলো হচ্ছে সেগুলোতে আমরা অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা রেখেই তৈরি করছি। ইন্টারনাল ফল্টের কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আমরা এখানে আছি কাজ করছি, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রভোস্টের সাথে আলোচনা করে খুব দ্রুতই অগ্নিনির্বাপক যন্ত্র লাগানো হবে।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, শর্টসার্কিট থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি হলেই আছি এখন।

অগ্নিনির্বাপক যন্ত্রের বিষয়ে জানতে চাইলে বলেন, খুব দ্রুতই আমরা অগ্নিনির্বাপক যন্ত্র লাগাচ্ছি। ইতিমধ্যে একটি কোম্পানির সাথে যোগাযোগ ও হয়েছে আমাদের।

ইএইচ

Link copied!