ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জয়, সম্পাদক রহিম

পাবিপ্রবি প্রতিনিধি

পাবিপ্রবি প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৭:২৩ পিএম

পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জয়, সম্পাদক রহিম

প্রায় পাঁচ বছর পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আওয়াল কবির জয়, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. শামীম রেজা এবং ড. আওয়াল কবির জয়, ড. আবদুর রহিম পরিষদ দুটি প্যানেলে মোট ৩০ জন শিক্ষক ১৫টি পদের জন্য নির্বাচন করেন।

এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ড. আওয়াল কবির জয় ড. আবদুর রহিম পরিষদ ১১টি পদে জয় পেয়েছেন।

ড. আওয়াল কবির জয়, ড. আবদুর রহিম থেকে নির্বাচন সদস্যরা হলেন, ড. শরিফুল হক (সহ-সভাপতি), অধ্যাপক ড. নূর আলম (কোষাধ্যক্ষ), ড. তাহমিনা তাসনিম নাহার (যুগ্ম-সাধারণ সম্পাদক), ড. নাজমুল ইসলাম (সদস্য), ড. আশরাফুল ইসলাম (সদস্য), ড. নাজমুল হোসেন (সদস্য), ড. কামরুল হাসান (সদস্য), ড. শায়লা আক্তার (সদস্য)।

অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. শামীম রেজা থেকে নির্বাচিতরা হলেন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী (সদস্য), ড. ওমর ফারুক (সদস্য), ড. একরামুল ইসলাম (সদস্য), রেহানা বেগম (সদস্য)।

ইএইচ

Link copied!